সম্প্রতি অনুষ্ঠিত হল জার্মান প্রবাসী বিক্রমপুর সমিতির ঈদ পরবর্তী মিলন মেলা এবং সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠান। বিশিষ্ট সামাজিক বাক্তিত্ব শামসুল করিম পল এবং ব্যবসায়ী কামাল ভুঁইয়ার নেতৃত্বে গঠিত কমিটির জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি আলোচিত হয়ে এসেছিলো মাসব্যাপী
। এক ঝাঁক তরুন এবং প্রবীণের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করতে সফলভাবে সক্ষম হয়েছেন , এই অনুষ্ঠানে বিক্রমপুরের প্রবাসী ছাড়াও অনেক প্রবাসী আমন্ত্রণ পেয়েছিলেন , প্রায় ৬০০ অতিথি অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে । আপ্যায়নের ব্যবস্থাও ছিল চমৎকার বিকেলের নাস্তা দিয়ে শুরু নৈশভোজের আয়োজন ছিল , অত্যন্ত সুশৃঙ্খল ভাবে খাবার পরিবেশন করা হয়েছে , এজন্য অবশই বিক্রমপুর সমিতির কর্মকর্তা এবং কর্মীরা ধন্যবাদ পাওয়ার দাবি রাখে ।

অনুষ্ঠানে আগের রাতে সমিতির সাধারণ সম্পাদক ভুইয়ার বাসায় রান্নাবান্নার মহাজজ্ঞ চলে , বিক্রমপুর সমিতির সমিতির কর্মকর্তা মুরাদ আহমেদের লাইভে দেখে মনে হচ্ছিল ,বাংলাদেশের কোন বিয়ে বাড়ির রান্না হচ্ছে ।
স্থানীয় শিল্পী আতিকুর রহমান সবুজের গান দিয়ে অনুষ্ঠান শুরু হয় , তাপসী রায় পল্লবী রায় এম খান বাবুল গান পরিবেশন করেন , তাদের গান শ্রোতাদের মুগ্ধ করে । আরও কয়েকজন স্থানীয় শিল্পী শ্রোতাদের গান শুনিয়ে অনুষ্ঠানে সঞ্চারিত করেন ।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল রাহুল আনন্দের গান , তিনি বর্তমানে প্যারিস এ বসবাস করেন সেখান থেকে গান গাওয়ার জন্য তাকে ফ্রাঙ্কফুর্টে নিয়ে আসেন সমিতির কর্মকর্তারা , তিনি তার নিজের গান দিয়ে শ্রোতাদের বিমোহিত করেন , তার বিখ্যাত গান বকুল ফুল গাওয়ার সময় পুরো হল তার সাথে গেয়ে ওঠে । সর্বোপরি অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর এবং উপভোগ্য ।
সমিতির সভাপতি শামসুল করিম পল এবং সম্পাদক কামাল ভুঁইয়া শুদ্ধস্বর ডটকমকে জানান তারা চেষ্টা করছেন ফ্রাঙ্কফুর্টে একটি সেন্টার করতে যেখানে প্রবাসীরা নিয়মিত বসতে পারবে , একটি পাঠাগার করার ভাবনাও তাদের মধ্যে আছে । তারা সবার সহযোগিতা কামনা করে তারা বলেন সবার সহযোগিতা পেলে আগামীতে আরও এধরণের অনুষ্ঠানের আয়োজন করবেন ।

