জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রস্তুত করতে কাজ করছে কমিশন।
রোববার দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরুর আগে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের বিষয় আলাপ-আলোচনা চলছে। আগামী দুই-তিন দিনের মধ্যে কমিশন সিদ্ধান্ত জানাবে।

