জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ

দ্বিতীয় ধাপের সংলাপের মূলতবি অধিবেশনের অষ্টম বৈঠক শুরু হয়েছে। এসময় বৈঠকের শুরুতে কমিশন ও রাজনৈতিক দলের নেতারা জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ দাঁড়িয়ে এক মিমিট নীরবতা পালন করেন।

বুধবার ১১ টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সভার সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত আছেন।

বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এনডিএম, ১২ দলীয় জোট, সমমানা জোট, এবি পার্টিসহ ২৮ টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত আছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.