রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৭১ জন।
আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
আজ বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করার পর বিধ্বস্ত হয় বলে বলে জানায় আইএসপিআর।

