২৫ শে জুন চীন সফরে যাচ্ছে বিএনপির হাই প্রোফাইল ডেলিগেশন

২৫ শে  জুন চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন যাচ্ছে  বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল , বিষয়টি শুদ্ধস্বর ডটকমকে নিশ্চিত করেছেন দলের স্থায়ী  কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায় । এই সফরের মধ্য দিয়ে  বাংলাদেশ – চীনের মধ্যে দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে এমনটাই মনে করছেন বিএনপি নেতারা । বেইজিং এ তারা চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবেন দু দেশের সম্পর্ক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন  ,  একটি সুত্র থেকে এরকম আভাস পাওয়া গেছে ।

প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা  ফক্রুল ইসলাম আলমগীর ,  স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস  , গয়েশ্বর চন্দ্র রায় ,  বেগম সেলিমা রহমান , ডাঃ জাহিদ হাসান ,  বিএনপি নেতা ইসমাইল জবিউল্লাহ , জহিরুদ্দিন স্বপন, সুকোমল বড়ুয়া । বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে এই উচ্চ পর্যায়ের সফর অনেক গুরুত্ব পূর্ণ মনে করছে দেশের রাজনৈতিক  পর্যবেক্ষক মহল ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.