শনিবার (৭ জুন) ছিল ফেরদৌসের ৫১তম জন্মদিন। দিনটিতেও কোথাও কোনো খোঁজ নেই এই নায়কের। যদিও এক বছর আগে চিত্রটি ছিল ভিন্ন।
তবে এদিন ফেরদৌসকে ভুলেননি আরেক চিত্রনায়ক সাইমন সাদিক। ফেরদৌসের সঙ্গে একটি ছবি পোস্ট করে আক্ষেপ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাইমন। যেখানে তিনি বলেছেন, ফেরদৌসের পাশে যেই মৌমাছিগুলো ছিল তারা আসলে মাছি।
ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাইমন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘কত মৌমাছি ছিল আপনার পাশে! তারা আসলে মৌমাছি না, মাছি ছিল ভাইয়া! যারা মৌ বনে নিজেকে উৎসর্গ করেছিল জোক হয়ে! অসময়ে সব আমাদের চোখে তারকাটা হয়ে বিধছে! গত বছর এই দিনে টাইমলাইন জুড়ে শুধু আপনিই ছিলেন! আজ তারা হরহামেশাই ভুলে গেছে যে, আজ অভিনেতা ফেরদৌস আহমেদের জন্মদিন। ভবিষ্যতে এটা উদাহরণ হয়ে থাকবে ভাইয়া।

