১৫ ই জুন রবিবার জার্মানির হেসেন(ফ্রাঙ্কফুর্ট) বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে হেসেন প্রদেশ বিএনপি ও বিএনপি জার্মানির সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। তারপরে শুরু হয় আলোচনা অনুষ্ঠান ।
হেসেন প্রদেশ বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ঐ প্রদেশের সাবেক সাধারণ সম্পাদক রুবেল খান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জার্মানির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সূর্যসন্তান, মহান স্বাধীনতার ঘোষক এবং সফল রাষ্ট্রনায়ক। তার আদর্শ ধারণ করে আমাদের আগামীর রাজনীতি চালিয়ে যেতে হবে। সাবেক সহ-সভাপতি সুলাইমান হোসেন বলেন, জিয়া মানেই স্বাধীনতা, জিয়া মানেই গণতন্ত্র। সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রিন্টু বলেন বিএনপিকে ক্ষমতায় আনতে ঐক্যের বিকল্প নেই। সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, আগামীতে বিএনপির নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠিত হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরবর্তীতে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। সুত্র : প্রেস বিজ্ঞপ্তি ।

