ক্রিমিয়ায় রাতভর ড্রোন হামলা, হেলিকপ্টার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের

ক্রিমিয়ার কিরোভস্কে বিমানঘাঁটিতে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।এ হামলায় বেশ কয়েকটি রুশ হেলিকপ্টার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইউক্রেন সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)-এর বিবৃতি অনুসারে, ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার বিমান ইউনিট, বিমান প্রতিরক্ষা সম্পদ, গোলাবারুদ ডিপো এবং মনুষ্যবিহীন বিমানবাহীযান রয়েছে এমন এলাকাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, এমআই-৮, এমআই-২৬ এবং এমআই-২৮ হেলিকপ্টারের সঙ্গে একটি  প্যানসির-এস১ ক্ষেপণাস্ত্র এবং বন্দুক ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।

এই হামলাকে রাশিয়ার বিমান অভিযান ব্যাহত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ বলে অভিহিত করে এসবিইউ জানিয়েছে, ‘বিমানবন্দরে রাতভর সেকেন্ডারি বিস্ফোরণ অব্যাহত ছিল। ’

 

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.