যমুনা অভিমুখে জবি শিক্ষার্থীদের লংমার্চ ছত্রভঙ্গ

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী-শিক্ষকদের লংমার্চে বাধা দিয়েছে পুলিশ। এতে লংমার্চ ছত্রভঙ্গ হয়ে গেছে।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ বাধা দেয়।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেন বলে জানা গেছে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। তারা মৎস্য ভবন মোড়ের দিকে চলে যান।

লংমার্চে অংশ নেওয়া জবি শিক্ষার্থীরা বলছেন, এই ঘটনায় অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে শিক্ষকও রয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের একাত্তরের গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে থেকে আজ দুপুর পৌনে ১২টার দিকে এই লংমার্চ শুরু করেন শিক্ষার্থীরা।

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.