ফ্রাঙ্কফুর্টে আজ রবিবার ৪ ঠা মে বাংলাদেশ সাংস্কৃতিক গোষ্ঠী এক বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে , এই অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত এবং আধুনিক গান পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী জালাল আবেদিন ,নিম্নি কাদের , আতিকুর রহমান সবুজ , মায়েদুল ইসলাম তালুকদার বাবুল , আমদুল মান্নান বাবুল এবং সুমা তালুকদার প্রমুখ ।

মধ্যাহ্ন ভোজ এবং বিকেলের নাশতাও পরিবেশন করা হয় আগত অতিথি এবং শ্রোতাদের জন্য । হারানো দিনের গান গেয়ে শিল্পীরা দর্শকদের মুগ্ধ করেন , পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উপভোগ্য ছিল , দর্শকরা আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতেও এধরনের আয়োজন করার আহ্বান জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ।
ফ্রাঙ্কফুর্ট থেকে তমজিদুল ইসলাম ।

