কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া

কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের লন্ডনে থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ‘ম্যাডাম কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার দেশে আসবেন। তবে সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।’

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া। তবে শেষ পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরবেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.