“বাংলার লোক সংগীত ও সংগ্রাম” এই শিরোনামে উদযাপিত হলো বাঙালির চিরায়ত বাংলা নববর্ষ উৎসব ১৪৩২ ।
গত ১৮ মে ২০২৫ রবিবার ফ্রান্সের স্থানীয় সময় দুপুর ৩টায় উবারভিলিয়ে শহরে বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেলো বৈশাখী মেলা । আয়োজনের শুরুতেই এদেশে বড় হয়ে ওঠা শিশু-কিশোর এবং স্থানীয় অন্যান্য জাতিগোষ্টির শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা। উদীচী ফ্রান্সের কোষাধ্যক্ষ রোমানা আফরোজ এর পরিচালনায় চিত্রাঙ্গকন প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় অর্ধ শত শিশু কিশোর।

চিত্রাঙ্গকন প্রতিযোগিতা শেষে সবাইকে সাথে নিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বর্ণিল এই শোভাযাত্রায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবারও মনে করিয়ে দিলো ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব, বর্ষবরণ উৎসব। যেখানে আমরা খুঁজে পাই সকল প্রাণের উৎস।

চিত্রাংকন প্রতিযোগিতা আরো বর্ণিল করে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীত ব্রান্ড জলের গানের শিল্পী গীতিকার, রাহুল আনন্দ এবং চিত্রশিল্পী উর্মিলা বসাক শুক্লা ও শিশু শিল্পী চন্দ্রবিন্দু তোতার সক্রিয় সহযোগিতা। এই তিনজনের সমন্বয়ে দুই সপ্তাহ ব্যাপী মুখোস, প্লাকার্ড, ফেষ্টুন তৈরি করে বিশেষ ভূমিকা পালন করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক ছিলেন উবারভিলিয়ে মেরীর আর্ট প্লাস্টিক বিভাগের পরিচালক ম্যাডাম লেনা মোনিয়ে।
বর্ষবরণ অনুষ্ঠানের তৃতীয় পর্যায়ের শুরুতেই সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কিরণ্ময় মণ্ডল। সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উবারভিলিয়ে মেরীর সংস্কৃতি বিষয়ক সহকারী মেয়র জাকিয়া বুদিজি, ভি এসোসিয়েটিভ এর দায়িত্ব প্রাপ্ত সহকারী মেয়র সানন্দ্রিন দেজির, ভিল দো মুজিক দো মন্দ এর পরিচালক মিস্টার কামেল দা ফ্রী, প্রাক্তন সহকারী মেয়র আন্তনী দাগে, লা ফন্স আনসুমী পার্টির স্থানীয় সাধারণ সম্পাদক গিয়োম লুসকেত এবং উবারভিলিয়ে শহরের ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক কার্লোস সামেদু।

বাংলাদেশ কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী, কবি সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও বাচিক শিল্পী মনির কাদের, সাংস্কৃতিক সংগঠক ও শিক্ষক হাসনাত জাহান, কমিউনিটি ব্যক্তিত্ব শাহীন আরমান চৌধুরী, গাজীপুর জেলা সমিতি সাধারণ সম্পাদক ও ইপিবি’র সভাপতি ফারুক খান, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্সের আহ্বায়ক নিলয় সূত্রধর, রাহুল চৌধুরী, যুব ইউনিয়নের সাবেক সভাপতি রমেন্দ্র কুমার চন্দ।
গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাব নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, টেলিগ্রাম সম্পাদক শাহ সোহেল আহমেদ, ডিবিসি টেলিভিশন এর ফ্রান্স প্রতিনিধি ইকবাল মাহমুদ জাফর, মাই টিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান বাবু, অনুপম বড়ুয়া টিপু, প্রতিদিনের বাংলাদেশ ফ্রান্স প্রতিনিধি শাবুল আহমেদ, দৈনিক আমাদের সময় ফ্রান্স প্রতিনিধি আশিক আহমেদ উল্লাস, প্যারিস -বাংলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবু তাহের রাজু, ফ্রান্স বিডি নিউজ২৪ সম্পাদক সাইফুল ইসলাম রনি, ফ্রান্স দর্পণ, যুগ্ম বার্তা সম্পাদক মামুন মাহিন, অনলাইন পোর্টাল শুদ্ধস্বরের আন্তর্জাতিক প্রতিনিধি রাকিবুল ইসলাম।

সাংস্কৃতিক পর্বে উদীচী পরিচালিত বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং উদীচী পরিবারের শিশু কিশোরদের গান, কবিতা, নৃত্য সহ উদীচীর শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত হয় । সাংস্কৃতিক এই পর্ব যৌথভাবে পরিচালনা করেন উদীচী ফ্রান্স সংসদের কোষাধ্যক্ষ রোমানা আফররোজ এদবং ফ্রান্স উদীচীর সংগীত বিভাগের নির্বাহী সম্পাদক সুস্মিতা বড়ুয়া।
উদীচী শিল্পিবৃন্দের পরিবেশনা সঞ্চালনা করেন উদীচী ফ্রান্স সংসদের নির্বাহী সদস্য সাইফুল ইসলাম ও শম্পা বড়ুয়া এবং সদস্য শর্মিষ্ঠা বড়ুয়া ও আবু বকর আলামিন।
আয়োজনের শেষ পর্বে ছিলো বাংলাদেশের জনপ্রিয় সংগীত ব্রান্ড জলের গানের শিল্পী রাহুল আনন্দের সংগীত পরিবেশনা, তাঁর গান হাজারো দর্শকের মন কেড়ে নিয়েছে ।

বর্ষবরণ আয়োজনে অনুষ্ঠান পরিকল্পনা এবং সংগীত পরিচালনায় ছিলেন সংগঠনের সহ সভাপতি শিল্পী রোজী মজুমদার। যন্ত্রানুসঙ্গ নির্দেশনায় সংগঠনের সহ সভাপতি শিল্পী সাগর বড়ুয়া, সহযোগিতায় প্লাসিড শিপন রিবেরিও, নৃত্য পরিকল্পনায় ও নির্দেশনায় নৃত্য সম্পাদক জি এম শরিফুল ইসলাম, নাট্য নির্দেশনায় প্রদীপ কুমার বড়ুয়া টিপু এবং দীপক নিকোলাস গোমেজ, শিশুদের নাট্য নির্দেশনায় রুমানা আফরোজ।
অনুষ্ঠানের পুরো আয়োজনে উদীচী পরিবার এবং উদীচী পরিচালিত বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের শিশু-কিশোররা সহ মেলায় আগত সকলে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেন।

বর্ষবরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে ভূমিকা পালন করেছে উপদেষ্টামণ্ডলীর সদস্য রজত রায় রাজু, নির্বাহী সম্পাদক সলিমুল্লাহ সিদ্দীকি রানা, জহির হোসেন ভূঁইয়া, দীপক নিকোলাস গোমেজ, প্রদীপ কুমার, বড়ুয়া টিপু, সহ সভাপতি পলাশ বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রায়হান, সংগঠন বিভাগের নির্বাহী সম্পাদক দুলাল চন্দ মিশেল, তথ্য ও মিডিয়া বিভাগের নির্বাহী সম্পাদক শিমুল রায়, কার্যকরী পরিষদ সদস্য শুভাশীষ রায় শুভ, নির্বাহী সদস্য বাবুল বড়ুয়া, নির্বাহী সদস্য তপন দাস, নির্বাহী সদস্য এলান খান চৌধুরী, নির্বাহী সদস্য নাসির উদ্দিন, শিমুল রায়, সুশীল সিংহ, বিকাশ কর্মকার, জুয়েল দাশ রয় লেনিন, সদস্য আবু বকর আলামিন।

নৃত্য পরিবেশনায় ছিলেন জি এম শরিফুল ইসলাম, সুবর্ণা তালুকদার, দেবশ্রী চট্টোপাধ্যায়, সুমন হোসেন।
পুরো আয়োজনকে বর্ণিল করার জন্য ছিল রকমারি খাবার ও দেশজ ঐতিহ্যবাহী পণ্যের স্টল।

বর্ষবরণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি কিরন্ময় মণ্ডল ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার।

