আ. লীগ নিষিদ্ধের ঘোষণা শোনা মাত্রই আন্দোলনকারীদের উল্লাস

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসা মাত্র উল্লাস শুরু করেন আন্দোলনকারীরা। শনিবার (১০ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টালের সামনে রাত ১১টার দিকে এ উল্লাস শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের নিষিদ্ধের ঘোষণা শোনা মাত্র আন্দোলনকারীরা আনন্দ-উল্লাস শুরু করে। তারা নিষিদ্ধ নিষিদ্ধ বলে উল্লাস করতে থাকে।

এ সময় অনেক আন্দোলনকারীকে ঈদ মোবারক বলতে শোনা যায়। 

এর আগে রাত পৌনে ৯টার দিকে শাহবাগ থেকে ছোট ছোট মিছিল নিয়ে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টালের সামনে আসতে শুরু করে। রাত ১০টার দিকে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত অবস্থান নেয় আন্দোলনকারীরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.