সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তিতে সই করলেন বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা

বঙ্গোপসাগরীয় সাত দেশের জোটের মধ্যে সামুদ্রিক পরিবহনে সহায়তার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছেন বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে বৃহস্পতিবার সকালে বিমসটেক মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা এই চুক্তিটি সই করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পরে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি তার বক্তৃতায় একটি অভিন্ন বিমসটেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।

আন্ত–আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে বিমসটেক মুক্তবাণিজ্য চুক্তির (এফটিএ) কার্যকর বাস্তবায়নের মধ্য দিয়ে বাস্তব ও ফলাফলমুখী সহযোগিতার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.