ভারতের ঘোষণাকে ‘শিশুসুলভ’ বললেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসাক দার দেশটির একটি বেসরকারি চ্যানেলে বলেছেন, ভারতের

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগামে হামলার পর পাকিস্তানের সাথে সম্পর্ক সীমিত করার বিষয়ে ভারতের সিদ্ধান্ত নিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসাক দার।

বিবিসি উর্দু জানিয়েছে, পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলে তিনি বলেছেন, ভারতের ঘোষণাগুলো শিশুসুলভ এবং এতে গুরুত্বের অভাব রয়েছে।

তিনি বলেছেন, ‘ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারো পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে। আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেবো। এই জবাব কম হবে না।’

সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে ইসাক দার বলেন, ‘এই ইস্যুতে ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। ভারতের কাছে প্রমাণ থাকলে তা সামনে আনা উচিত।’

মঙ্গলবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগামে হামলা হয়েছে। এতে ২৬ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে।

এর পরে, ভারত সরকার পাকিস্তানের সাথে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানি নাগরিকদের আগামী ১ মের মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.