বিএনপি জার্মানির প্রতিষ্ঠাতা সভাপতি আমীর আলীর সুস্থতা কামনায় দোয়া

বিএনপি জার্মানির প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আমীর আলীর সুস্থতা কামনায় গত ২১ শে এপ্রিল রোজ সোমবার বিএনপি জার্মানি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক অনলাইন দোয়ার আয়োজন করা হয়েছিল। উক্ত দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি নেতা মোঃ সাব্বির আহেমদ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন BW রাজ্যে বিএনপির প্রধান উপদেষ্টা আকতারুল আলম বাবুল। দুপুর আড়াইটায় পবিত্র কুরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, তেলওয়াত করেন মহিউদ্দিন মাহি এবং পরবর্তীতে দোয়া  পরিচালনা করেন জনাব হাবিবুল্লাহ বাহার।

 

উক্ত দোয়ায় প্রফেসর আমীর আলী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জার্মান বিএনপি নেতা জিয়াউল হক বাবু, মোঃ রহমান চাকলাদার ও সাম্প্রতিক আন্দোলন সংগ্রামে শহীদ সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়। তারপরে শুরু হয় আলোচনা অনুষ্ঠান, স্বাগত বক্তব্যে জার্মান বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা দেওয়ান শফিকুল ইসলাম প্রফেসর আমীর আলী ১৯৮৫ সালের দিকে যেভাবে বিএনপি জার্মানি প্রতিষ্ঠা করেন তার স্মৃতিচারণ করেন। এরপরে জার্মান বিএনপির সাবেক উপদেষ্টা সেলিম খান অধ্যাপক আমীর আলীর সততা ও দলের প্রতি নিষ্ঠার কথা উল্লেখ করেন। তারপর প্রফেসর আমীর আলীর স্ত্রী অনলাইনে তার স্বামীর সুস্থতার জন্য দুয়া চান এবং দুয়া অনুষ্ঠান আয়োজনের জন্য বিএনপি জার্মানির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

জার্মানির Baden-Württemberg রাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা মোঃ রিপন তার বক্তব্যে অধ্যাপক আমীর আলীর সর্বশেষ শারীরিক অবস্থার বর্ণনা দেন। জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া তার বক্তব্যে উল্লেখ করেন তিনি এবং আমীর আলী কিভাবে জার্মানির বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দলকে ঐক্যবদ্ধ করেছেন। জার্মান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গণি সরকার তার বক্তব্যে উল্লেখ করেন যে কুমিল্লার কৃতীসন্তান আমীর আলী জার্মানির পাশাপাশি নিজ এলাকায় কি কি উন্নয়নমূলক কাজ করেছেন। জার্মান বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন তার বক্তব্যে দলের সবাইকে ঐক্য ধরে রাখার অনুরোধ করেন। জার্মান বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার মনা তার বক্তব্যে উল্লেখ করেন প্রফেসর আমীর আলী কিভাবে রাজনৈতিক রিফিউজি হিসেবে বিএনপি জার্মানি প্রতিষ্ঠা করেন এবং মহান মুক্তিযুদ্ধে খুলনা অঞ্চলে প্রফেসর আমীর আলীর নৌবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণের একটি ঘটনাও বর্ণনা করেন। বিএনপি জার্মানির নেতা মোহাম্মাদ হানিফ প্রফেসর আলীর মানবিক গুণাবলির বর্ণনা দেন। বিএনপি জার্মানির অন্যতম নেতা রেজুওয়ান ইসলাম রাজু তার বক্তব্যে সকলকে রাজনীতির পাশাপাশি ইসলামের বিধিবিধান পালনের জন্য আহ্বান জানান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জার্মান বিএনপির সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান, জার্মান বিএনপির সহ-সভাপতি সাইদ হক, বার্লিন বিএনপির সাবেক সভাপতি জসীম শিকদার, BW রাজ্যে বিএনপির সাবেক সভাপতি তরিকুল ইসলাম মুক্তি, বার্লিন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, বার্লিন বিএনপির সাবেক উপদেষ্টা নিজাম দোকানদার, BW রাজ্যে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, BW রাজ্যে বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান, স্বেচ্ছাসেবক দলের জার্মানি পূর্ব শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম সাগর, বিএনপি নেতা মইন উদ্দিন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, জার্মান যুবদলের সভাপতি প্রার্থী আনহার মিয়া, বায়ার্ন রাজ্য বিএনপির নেতা আরিফ আহমেদ সোহাগ, মোহাম্মাদ রতন এবং শাহিন ভুঁইয়া।বিএনপি নেতা  সাব্বির আহমেদ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে । 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.