ফ্রাঙ্কফুর্টে আনন্দঘন পরিবেশে গতকাল শনিবার ১৯ শে এপ্রিল বাংলাদেশ সাংস্কৃতিক গোষ্ঠীর বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে , স্বতঃস্ফূর্তভাবে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিঙ্গাপুর থেকে আগত লেখক শহিদ হোসেন খোকন , হাফিজুর রহমান আলমের পরিচালনায় এই অনুষ্ঠানে আবৃত্তি এবং গান পরিবেশন করেন নিম্নি কাদের , মায়েদুল ইসলাম তালুকদার সহ বিভিন্ন শিল্পীরা , সমবেত কণ্ঠে বৈশাখকে স্বাগত জানিয়ে গানে অংশ নেন , নিম্নি কাদের , মায়েদুল ইসলাম তালুকদার, দিলশাদ জাহান , পারভীন জাহাঙ্গীর , ফাতেমা রহমান রুমা , হাফিজুর রহমান আলম । আবৃত্তিতে ছিলেন শহিদ হোসেন খোকন , তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি আবৃত্তি করেন , কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন হাফিজুর রহমান আলম , কবি নজরুলের কবিতা আবৃত্তি করেন বিলকিস সুলতানা বকুল , এবং তোফাজ্জল হোসেন সেণ্টূ ।

লেখক শহিদ হোসেন খোকন প্রবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন , দেশে – বিদেশে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার মাধ্যমে আমাদের প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে । তিনি বলেন সিঙ্গাপুরেও আমরা বাংলা সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে আমাদের দেশীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করছি ।
এই অনুষ্ঠানে বাংলাদেশী পিঠা , পিয়াজু , সিঙ্গারা , মিষ্টি চা কফি দিয়ে আগত অতিথিদের আপ্যায়িত করা হয় । ৪ ঘণ্টা ব্যাপী এই অনুষ্ঠান সবাই আনন্দ নিয়ে উপভোগ করেন ।

