ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বিএনপি

পাঁচ কমিশনের দেওয়া সুপারিশগুলোর ওপর মতামত দিতে তৃতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে বিএনপি। মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটে জাতীয় সংসদের এলডি হলে এই আলোচনা শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার এবং রবিবার দিনভর আলোচনার পরে বৈঠক মূলতবি করা হয়েছিল।

এই আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চার সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছেন। বিএনপির এই প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলটির বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে রয়েছেন কমিশন সদস্যদের বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইন বিভাগ, বিচার বিভাগ, দূর্নীতি দমন কমিশন প্রভৃতির সংস্কার, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এসিসি), নির্বাচনব্যবস্থা, নির্বাহী বিভাগ, সংবিধান সংস্কার প্রভৃতি বিষয়ে গত দুদিন কমিশনের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। রবিবারের আলোচনা যেখানে শেষ হয়েছে সেখানে থেকে তারা আবার আলোচনা শুরু করবেন।

তিনি আশা করছেন, আজকে আলোচনা সম্পন্ন হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.