প্রধান উপদেষ্টার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সিএ প্রেস উইংয়ের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

আলোচনায় সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম। এসময় বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.