আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার মধ্যেই বায়তুল মোকারাম থেকে বিজর নগরের দিকে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রথমে মিছিলের ওপর কাঁদানে গ্যাস ও পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে যোগ দেন সেনা বাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটাও করা হয়। এ সময় সেনা বাহিনী সদস্যরা বেশ কয়েকজনকে আটক করেন।

