গোলাপগঞ্জ বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদকে কবি সোহেল আহমেদের ফুলেল শুভেচ্ছা

গোলাপগঞ্জ বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদকে ফ্রান্স জাসাসের সদস্য সচিব কবি সোহেল আহমদের ফুলেল শুভেচ্ছা।

গতকাল শুক্রবার প্যারিসে ফ্রান্স জাসাসের প্রতিষ্ঠাতা সদস্য সচিব কবি সোহেল আহমদ তার এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত দেশের নিপীড়িত নারী ও শিশুদের আইনী এবং স্বাস্থ্য সহায়তায় সাংগঠনিক জেলা ভিত্তিক বিশেষ সেল এর সিলেট জেলার ১ম মনোনীত সদস্য হওয়ায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব নোমান উদ্দীন মুরাদকে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য যে, দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ এবং “নিপীড়িত নারী ও শিশুদের আইনী এবং স্বাস্থ্য সহায়তায়’ বিশেষ সেল গঠন করে বিএনপি। গত শুক্রবার এই সেল গঠন ও এ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্তদের তথ্য প্রকাশ করেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.