প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারেল পার্টির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের দলনেতার পদও ছাড়ছেন বলে ঘোষণা করেছেন ট্রুডো। কানাডার পরবর্তী নির্বাচনে ভোটেই দাঁড়াচ্ছেন না তিনি।
রোববার (৯ মার্চ) নতুন নেতা বেছে নেবে লিবারেল পার্টি। এর আগে বিদায়ী ভাষণ দিতে গিয়ে ট্রুডো বলেন, যতদিন প্রধানমন্ত্রী ছিলাম, সবসময়ে কানাডার মানুষকে অগ্রাধিকার দিয়েছি। এখন সরকারের মেয়াদ শেষের দিকে। তবু আমরা কানাডাবাসীকে হারতে দেবো না। খরর সিএনএন ও বিবিসির।

