সামরিক বিমানে করে অবৈধ অবিবাসীদের ভারতে ফেরত পাঠালো অ্যামেরিকা

ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া মনোভাব নিয়েছেন। ইতিমধ্যে ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকোতে অবিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। এবার তাদের ভারতে পাঠানো হয়েছে।

অ্যামেরিকার টেক্সাসের সান অ্যান্টোনিও বিমানবন্দর থেকে সি ১৭ সামরিক বিমান ভারতীয়দের নিয়ে রওয়ানা হয়েছে। তবে কতজন ভারতীয় বিমানে আছেন, তা জানানো হয়নি।

কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট জানিয়েছে, বিমানটি প্রথমে গুয়ামে থামবে, তারপর পাঞ্জাবে এসে নামবে।

পাঞ্জাবে বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কতজন ভারতীয়কে আনা হচ্ছে, তারা কোন রাজ্যের মানুষ কিছুই জানানো হয়নি।

ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি ভারতে পৌঁছাতে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগবে।

অমৃতসরে অবশ্য বুধবার সকাল থেকে যাবতীয় প্রস্তুতি নিয়ে নেয়া হয়েছে। পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব বলেছেন, অভিবাসীদের জন্য আলাদা কাউন্টার খোলা হয়েছে।

সামরিক বিমানে প্রথমবার

যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা প্রথমবার হচ্ছে না। ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট ছিলেন, তখনো বেআইনি ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। গত অক্টোবরে বাইডেন-জমানাতেও ভারতীয়দের ফেরত পাঠিয়েছে অ্যামেরিকা। কিন্তু এই প্রথমবার সামরিক বিমানে করে ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে। গত অক্টোবরে চার্টার বিমানে করে ভারতীয়দের ফেরত পাঠানো হয়।

 সুত্র  :   এএফপি, রয়টার্স,

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.