রেলকর্মীদের যৌক্তিক দাবি বিবেচনা করা হবে : অর্থ উপদেষ্টা

এরই মধ্যে রেলকর্মীদের কিছু দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এখন অন্যান্য দাবি-দাওয়াগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। আমার এখানে যদি আসে যৌক্তিক কিছু থাকলে, অর্থ মন্ত্রণালয় মানা করবে না। মানবিক কারণে বা মানুষের চাকরি ব্যাপারে সমস্যা হলে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের কিছু দাবি ছিল, আমরা বেশ কয়েকদিন আগেই তাদের সুবিধা দিয়েছি। তারপরও তারা কেন করেছে এটা তাদের ব্যাপার।

 

তিনি বলেন, প্রত্যেকের একাধিক দাবি দেওয়া থাকে। তারা বলেছেন এই দিতে হবে, ওভারটাইম অ্যালাও করতে হবে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করেছি। যেভাবে দেওয়ার দিয়েছি। আমার মনে হয় মোটামুটি যেটা যৌক্তিক ছিল সে সুবিধে আমরা দিয়েছি।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.