এসোসিয়েশন স্যোশাল ইন্টারন্যাশনাল দু ফ্রান্স আসিফ-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষাসনদ বিতরণ, রাফেল ড্র, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে প্যারিসের উপকণ্ঠ ববিনির পাবলো নেরুদার মিলনায়তনে বর্ণিল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে এতেলডেইল থিয়েটার কোম্পানি প্রযোজনা ফ্রাঙ্কো-বেলজিয়ান লেখক এরিক এমানুয়েল স্মিথ রচিত ও ডেলফিন ডু বুত্রে নির্দেশনায় হোটেল দ্যু ডিউক্স মন্ডস নাটকটি মঞ্চস্থ হয়।

নাটকে আসিফ ভাষা শিক্ষা কোর্সের শিক্ষার্থী সিন্ধু, সাঙ্গারা, সুধা, গায়ত্রী, দুসি, ম্যান্ডেলাসহ বিভিন্ন দেশের অভিনয়শিল্পীদের পাশাপাশি ফরাসি থিয়েটারকর্মী বাংলাদেশি সোয়েব মোজাম্মেল অভিনয় করেন। চমৎকার অভিনয়শৈলীর মাধ্যমে তিনি সবার নজর কাড়েন।

অনুষ্ঠানে ববিনির মেয়র ও আন্তর্জাতিক এবং ইউরোপীয় সহযোগিতার দায়িত্বের বিভাগীয় উপদেষ্টা আবদেল সাদি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

