নতুন মামলায় আমু-ইনুসহ গ্রেপ্তার ৫

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুসহ পাঁচজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।রাজধানীর পৃথক চার থানার ওই নতুন মামলায় আজ সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

Advertisement: 0:11

অপর আসামিরা হলেন-পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির জন্য এদিন তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো মামলার মধ্যে রাজধানীর উত্তরা পশ্চিম থানার আমির হোসেন হত্যা মামলায় হাসানুল হক ইনু ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে, তেজগাঁও থানার রমিজ উদ্দিন রুপ হত্যা মামলায় আমীর হোসেন আমু, জাহাঙ্গীর আলম ও জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ছাড়া মোহাম্মদপুর থানাধীন মো. আল শাহরিয়ার হোসেন হত্যা মামলায় হাসানুল হক ইনুকে, মিরপুরে শিশু মিজানুর রহমান হত্যা মামলা ও আজাদ হোসেন হত্যাচেষ্টা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.