সাবেক মেয়র আতিকুল ইসলাম কারাগারে

রাজধানীর মোহাম্মাদপুর থানার ৩টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার পরে তাকে আদালতে নেওয়া হয়।

Advertisement: 0:08

আতিকের বিরুদ্ধে রিমান্ড না চাওয়ায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত।

এর আগে বুধবার রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে আতিকুলকে গ্রেপ্তার করা হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর থেকে সাবেক সরকারের মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আতিকুল ইসলামও আত্মগোপনে ছিলেন।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে ঢাকা উত্তর সিটির দায়িত্বে ছিলেন আতিকুল ইসলাম। ক্ষমতার পালাবদলের পর গত ১৯ আগস্ট দেশের সবগুলো সিটি করপোরেশেনর মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। সে সময় আতিকও মেয়র পদ হারান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.