শেখ হাসিনা কি আমিরাতে? যা জানালেন জয়

গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। সেখানে দুই মাস অবস্থান করলেও রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি চূড়ান্ত হয়নি। এ অবস্থায় তিনি ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন- হঠাৎ এমন একটি খবর ছড়ায়। বিষয়টি নিয়ে যখন দেশজুড়ে আলোচনা তুঙ্গে, তখন এ বিষয়ে মুখ খোলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

শেখ হাসিনার ভারত ছেড়ে আমিরাতে যাওয়ার খবর ‘সঠিক নয়’ বলে সোমবার রাতে গণমাধ্যমকে জানান সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, “আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয়।”

“তিনি (শেখ হাসিনা) এখনো ভারতেই অবস্থান করছেন”- জানান তার ছেলে জয়।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.