পাকিস্তানে বন্দুকধারীর হামলায় ২০ খনি শ্রমিক নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেসরকারি এক কয়লা খনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।

শুক্রবার (১১ অক্টোবর) পুলিশের বরাতে বার্তা সংস্থা এপি ও হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে।

শহরের এক পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান বলেছেন, একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনাইদ কয়লা কোম্পানোর খনিগুলোতে ভারি অস্ত্র দিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে। 

পুলিশ কর্মকর্তা আরও জানান, জুনাইদ কয়লা কোম্পানির খনির পাশে বসবাসকারী লোকজনের বাড়িঘর ঘেরাও করে এবং তারপর নির্বিচারে গুলি চালাতে থাকে। বেশিরভাগ মানুষই বালুচিস্তানের পশতুন-ভাষী এলাকার বাসিন্দা।

এদিকে ডুকির এক চিকিৎসক জোহর খান শাদিজাই বলেছেন, আমরা এখন পর্যন্ত জেলা হাসপাতালে ২০টি লাশ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।

হিন্দুস্তান টাইমস  জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন আফগান এবং আফগানিস্তানের আরও চারজন আহত হয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.