দুর্গাপূজার ছুটি ১ দিন বাড়িয়ে আজই প্রজ্ঞাপন : মাহফুজ আলম

দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে আগামী বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান মাহফুজ আলম।

তিনি বলেন, অনেক দিন ধরে হিন্দু ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বৃদ্ধির জন্য। ওনারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদ্‌যাপন করেন। এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র-শনিবার পড়েছে। তাই আমরা চিন্তা করেছি এবার আমরা একদিন ছুটি বাড়িয়ে দেবো। যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদ্‌যাপনের জন্য।

মাহফুজ আলম আরও বলেন, সরকার বৃহস্পতিবার ছুটি ঘোষণা করে আজকের মধ্যে একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। এর মধ্যে দিয়ে পূজার ছুটি একদিন বাড়ানো হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.