ডিম আগে না মুরগি আগে ? গবেষণায় বেরিয়ে এল চিরকালীন ধাঁধার আসল উত্তর

 মুরগি আগে নাকি ডিম? এই প্রশ্ন বরাবরের। কেউ বলেন আগে মুরগি, কেউ বলেন আগে ডিম। তবে উত্তর যাই হোক না কেন, তাই সঠিক। বিজ্ঞান বলছে তেমনটাই। গোটা বিষয়টি জানলে, অবাক হবেন আপনিও।

ডিম আগে বললে উত্তর ভুল নয় কেন? তথ্য বলছে এই দুনিয়ায় ডিম ততদিন ধরেই রয়েছে, যতদিন ধরে এই বিশ্বে রয়েছে জীবন। বিবর্তন বিশেষজ্ঞরা বলছেন যে মুরগির লক্ষ লক্ষ বছর আগে ডিম বিবর্তিত হয়েছিল। তবে তার অর্থ এই নয় যে, ডিমই আগে আসে বিশ্বে। ‘ইনফিট লাইফ’ নামক বইয়ের লেখক জুলস হওয়ার্ড, বলেছেন, ডিমের বিকাশ, জীবনের রূপ হিসেবে থাকে। অনেকেই মনে করেন ডিম পশুদের জন্য জীবন সহায়ক ক্যাপসুলের মতো।

কিন্তু ডিম শুরু থেকে থাকলে, মুরগি এল কবে? ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির জীবাশ্ম বিজ্ঞান এবং প্রাচীন পাখীদের বিশেষজ্ঞ ড. এলেন ম্যাথার বলছেন, মুরগির ক্ষেত্রেও প্রশ্নটির আরেকটি দিক রয়েছে। মুরগিগুলি বন্য পাখি থেকে বিবর্তিত হয়েছে যা মানুষের কাছাকাছি বসবাসের জন্য অভিযোজিত হয়েছিল। যার কারণে আধুনিক প্রজাতির মুরগি গৃহপালিত হয়। কিন্তু মুরগি কবে থেকে  এল? মনে করা হয় অন্তত ১০ হাজার বছর আগে থেকেই মুরগি গৃহপালিত হতে শুরু করে।

অনেকের মতে, মুরগি যখন ছিল না, তারঅ বহু আগে, ডায়নোসরের সময় থেকেই ছিল ডিমের অস্তিত্ব। গবেষণা বলছে, জুরাসিক যুগের প্রথম দিকে ডাইনোসররা প্রথম শক্ত খোসার ডিম পাড়ে। এমনকি যদি অনুসন্ধানকে পাখির ডিমের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, তবুও মুরগি দশ মিলিয়ন বছরেরও বেশি পিছিয়ে থাকে।

গবেষকদের বক্তব্য, এখানে হেয়ালি রয়েছে প্রশ্নের মধ্যেই। মুরগি আগে নাকি ডিম আগে, এই প্রশ্নের অর্থ নেই। প্রশ্ন হতে হবে মুরগি আগে নাকি মুরগির ডিম আগে?ডাঃ ম্যাথার ব্যাখ্যা করেছেন যে, গৃহপালিত লাল জঙ্গলের পাখির ডিম থেকে প্রথম সত্যিকারের মুরগির উদ্ভব হয়েছিল। এর মানে হল যে, কোনও মুরগি ডিম পাড়ার আগে সত্যিকারের মুরগির বাচ্চা ছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.