সাবেক তথ্যমন্ত্রী ইনু আবারো রিমান্ডে

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে একটি হত্যা মামলায় আবারো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান বিকেলে শুনানি শেষে এই আদেশ দেন। পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল।

ইনুর বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক সুজনকে হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে। এ মামলায় তাকে আবার রিমান্ডে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করা হয়। পরদিন নিউমার্কেট থানার আরেকটি হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নেয়া হয়। ওই রিমান্ড শেষে দুপুরে তাকে আদালতে হাজির করে, পরে দ্বিতীয় বারের মতো রিমান্ড মঞ্জুর করে আদালত।

সূত্র : বিবিসি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.