ইইউতে আশ্রয়ের আবেদন কমেছে ১৭ শতাংশ

 

ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান বিষয়ক সংস্থা ইউরোস্ট্যাট জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় পেতে গত জুন মাসে ৭০ হাজার ৩৭৫টি আবেদন পড়েছে। গত বছরের জুন মাসের তুলনায় সংখ্যাটি ১৭ শতাংশ কম।

শুক্রবার ইউরোস্ট্যাটের দেওয়া তথ্য অনুসারে, জুনে মোট আবেদনের ১২ শতাংশ করেছেন সিরীয়রা। এরপরের অবস্থানে আছেন ভেনেজুয়েলা (৯ শতাংশ) ও আফগানিস্তানের (৮ শতাংশ) নাগরিকরা। মোট আবেদনের তিন-চতুর্থাংশের বেশি পেয়েছে জার্মানি, স্পেন, ইতালি ও ফ্রান্সের কর্তৃপক্ষ।

ইউরোস্ট্যাট বলছে, ২.৯ শতাংশ আবেদন এসেছে অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে যাদের সঙ্গে পরিবারের কোনো সদস্য নেই। 

২০২৪ সালের জুন মাসে জার্মানিতে আশ্রয়ের আবেদন পড়েছে ১৬ হাজার ৭৭০টি। গতবছরের জুন মাসের চেয়ে হারটি ২৭ শতাংশ কম।

জার্মানিতে চরম ডানপন্থিদের সমর্থন বাড়তে থাকায় সরকার অভিবাসন প্রক্রিয়া দিন দিন কঠোর করছে।

গত সোমবার থেকে জার্মানির সব স্থলসীমান্তে পুলিশ নিয়ন্ত্রণ শুরু করেছে। ছয় মাসের জন্য এই সিদ্ধান্তের মাধ্যমে জার্মানি বেআইনি অনুপ্রবেশ কমাতে চায়।

সূত্র : ডয়চে ভেলে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.