বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে হাফিজ ও জাহিদ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ ও আরেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদেরকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

রাজধানীর নয়াপল্টনে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

রিজভী বলেন, দলের সবার সর্বসম্মতিক্রমে মেজর (অব.) হাফিজ ও জাহিদ হোসেনকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য করা হয়েছে।

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.