প্রবাসী কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী, মিডিয়াকর্মীরা গণহত্যার প্রতিবাদ জানালেন

প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী, মিডিয়াকর্মীগণ বাংলাদেশের শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারের দমন, নির্যাতন ও গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করেছেন।

 

তারা অবিলম্বে এই গণহত্যার দায় গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে পদত্যাগের দাবী জানিয়ে এক যুক্ত বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেন:”এই সরকার জনগণের ম্যান্ডেট বিহীনভাবে সামরিক কৌশলে সরকার পরিচালনা করছে। মানুষের বাকস্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতা, প্রতিবাদ করার স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা , সংবাদপত্রের স্বাধীনতা সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত। বর্তমান সরকার একটি তাবেদার সরকারে পরিণত হয়েছে এবং এই সরকারের কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখন হুমকির সম্মুখীন। সাধারণ শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়াবহতম ছাত্র গণহত্যার কালো অধ্যায় সৃষ্টি করেছে। বহির্বিশ্বে বাংলাদেশ একটি স্বৈরাচারী, সন্ত্রাসী এবং জঙ্গি-চেহারার দেশ হিসাবে আজ বিবেচিত হচ্ছে। দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষাব্যবস্থা, মানবাধিকার ভূলুণ্ঠিত  করা সহ সকল নাগরিক অধিকার ও প্রয়োজনকে তোয়াক্কা না করে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে।

 

 

বর্তমানে বাংলাদেশে এহেন অরাজক পরিস্থিতি বিরাজমান থাকলে আমরা আশংকা করি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে তা ছড়িয়ে পড়ে অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে। পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনা আজ ধ্বংসের প্রান্তে উপনীত। মুক্তিযুদ্ধের চেতনা আজ একটি গোষ্ঠীর পণ্যে পর্যবসিত করা হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষার্থীদের আন্দোলন আজ গণআন্দোলনে রূপ নিয়েছে এবং দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযুদ্ধের মতো আবারও সংগ্রামে ঝাঁপিয়ে পড়া ছাড়া উপায় নেই। নতুন আঙ্গিকের এই মুক্তিযুদ্ধে সকল রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও সচেতন বাংলাদেশিকে আহ্বান করছি ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী সরকারকে হটাতে রাজপথে নেমে আসুন।”বিবৃতি প্রদানকারীরা   হলেন  মাহমুদ রেজা চৌধুরী – লেখক, রাজনৈতিক বিশ্লেষক, আমেরিকাসৈকত রুশদী – সাংবাদিক , লেখক , কানাডা সজল আশফাক – চিকিৎসক, ছড়াকার, আমেরিকাঅধ্যাপক আনিস পারভেজ – কবি, গবেষক, নরওয়েশাকিল রিয়াজ – কবি, সাংবাদিক, সুইডেনকাজী  জেসিন -কবি , সাংবাদিক , আমেরিকা মাকসুদ আল-কবীর, মানবাধিকার, পরিবেশ ও বিশ্বশান্তী কর্মী, সিডনী, অস্ট্রেলিয়াফারুক নওয়াজ খান – সাংবাদিক, গবেষক, আইনজীবী , ইংল্যান্ড  হাবিব বাবুল ,   প্রধান সম্পাদক শুদ্ধস্বর.কম, জার্মানী দিলরুবা ইয়াসমিন রুহি – মডেল অভিনেত্রী, ইংল্যান্ডরেজা অনিরুদ্ধ – লেখক , আবৃত্তিকার – কানাডা লুবনা আফরোজ – সংগীত শিল্পী, সুইডেনফারজানা আকতার – সাংস্কৃতিক কর্মী, ফ্রান্সআলমগির বাবুল – ছড়াকার ,  নাজির মোহাম্মদ খান , সাংস্কৃতিক ব্যক্তিত্ব , ইটালি ,  আমেরিকা উমাইরা আহমেদ – সংগীত শিল্পী, আমেরিকাসরকার নাসরিন টুনটুন – দৃশ্যকলা শিল্পী,  লিসবন, পর্তুগাল আইরিন খান , সাংবাদিক , ইতালি আবু জুবায়ের – কবি, শিক্ষক, গবেষক, ফ্রান্স ।

বার্তা প্রেরক বিবৃতিদাতাদের পক্ষে ,  আবু জুবায়ের (ফ্রান্স) , আনিস পারভেজ ( নরওয়ে) , দিলরুবা ইয়াসমিন রুহি ( ইংল্যান্ড ) ।  সুত্র, প্রেস বিজ্ঞপ্তি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.