Oplus_0

গণহত্যা ও নিপীড়নের বিচারের দাবিতে এবং সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে প্যারিসে প্রতিবাদী কবিতা পাঠ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে সংগঠিত গণহত্যা ও নিপীড়নের বিচারের দাবিতে এবং বর্তমানে দেশব্যাপী চলমান সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে গতকাল ৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসের সাইন্স সিটি সংলগ্ন মুক্তাঙ্গনে সাহিত্যের ছোটোকাগজ স্রোত’র আয়োজনে অনুষ্ঠিত হয়  ‘গণহত্যা ও নিপীড়ন বিরোধী প্রতিবাদী কবিতা পাঠ’। 

কবি বদরুজ্জামান জামানের সঞ্চালনার প্রতিবাদী কবিতা, স্বরচিত কবিতা,  ছড়া পাঠ এবং আলোচনায় অংশ নেন- আবৃত্তিশিল্পী মুনির কাদের, লেখক মুহাম্মদ গোলাম মুর্শেদ, কবি বদরুজ্জমান জামান, কবি ও ছড়াকার লোকমান আহমদ আপন, সাংবাদিক শাহ সোহেল, নাট্যকর্মী সোয়েব মোজাম্মেল, কবি সাইকা মাহমুদ, মেরি হাওলাদার, সাংবাদিক বাদল পাল, আবৃত্তিশিল্পী সাইফুল ইসলাম, সংগঠক রাকিবুল ইসলাম, চিন্তক খালেদুর রহমান সাগর, আব্দুল কাদির, চয়ন জামান প্রমুখ। 

অনুষ্ঠানে প্রতিবাদী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী আরিফ রানা এবং কুমকুম সাইদা ।  

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা  কবিতা,  কথা ও গানের মাধ্যমে গণহত্যা ও নিপীড়নের চিত্র তুলে ধরেন এবং সংগঠিত গণহত্যা ও নিপীড়নের বিচারের দাবি জানানো হয়।  পাশাপাশি সংবিধানের ৪টি মূলনীতি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানানো হয়, যাতে করে রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা যায় এবং প্রতিটি মানুষ মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার পায়। 

ছাত্র জনতার তুমুল আন্দোলনের  মুখে গত ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলেও আসন্ন সরকারের কাছে সংগঠিত গণহত্যা ও নিপীড়নের বিচারের জোর দাবী জানানো হয়। শেখ হাসিনা পদত্যাগ পরবর্তী ভাংচুর, প্রতিপক্ষের উপর আক্রমণ, সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ সহ সব ধরনের অরাজক পরিস্থিতি কঠোর হস্তে দমনের জন্য

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবী জানানো হয়। পাশাপাশি সংখ্যালগু মানুষের বাসা বাড়ি উপাসনালয়ে যাতে হামলা না হয় তার নিশ্চয়তা প্রদানেরও আহবান জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.