রাজধানীর সাইন্সল্যাবে উচ্চমাধ্যমিকের কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান।
সরেজমিনে দেখা গেছে, কোটাবিরোধী আন্দোলনে অংশ নিয়ে দুপুরের দিকে উচ্চমাধ্যমিকের ৪ কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড় অবরোধ করেন।
এ সময় ঢাকা কলেজ ছাত্রলীগের একটি মিছিল বের হয়ে এসে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় শিক্ষার্থীরা প্রতিরোধ করতে গেলে দুপক্ষের সংঘর্ষ বাধে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে শিক্ষার্থীরা ধানমন্ডির দিকে চলে যায়। এ সময় ছাত্রলীগের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।