কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে তাদের ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেন তারা।
সড়কের একপাশ বন্ধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল সোমবার দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটা সংস্কার দাবিতে এই আন্দোলন করছেন তারা।
এর আগে সকাল ১০টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে জড়ো হন এবং এরপর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজন কুমার সাহা বলেন, ‘ সড়কের একপাশ বন্ধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার থেকে তারা এ বিক্ষোভ শুরু করেন।

