ঝিনাইদহে এমপির গাড়ি ভাঙচুর আন্দোলনকারীদের

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের এমপি নায়েব আলী জোয়ার্দ্দারের গাড়িতে হামলা-ভাঙচুর করার অভিযোগ উঠেছে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে রেখেছিল কোটা আন্দোলনকারীরা। ওই সময় ব্যক্তিগত কাজে শৈলকুপায় যাচ্ছিলেন এমপি নায়েব আলী জোয়ার্দ্দার। পরে আন্দোলনকারীরা গাড়িতে হামলা চালায়।

নায়েব আলী জোয়ার্দ্দার এমপি বলেন, আমি শৈলকুপায় একটি কর্মসূচিতে যাচ্ছিলাম। সেসময় একদল যুবক রাজাকার রাজাকার শ্লোগান দিয়ে আমার গাড়িতে হামলা চালায়। একটা অশুভ শক্তি দেশজুড়ে ভর করছে। সেই অশুভ শক্তির লোকজনই এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন, খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.