ইউরোর কোয়ার্টারে কে কার মুখোমুখি

চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে তুরস্ক। এরপরই শেষ আটের লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে। যেখানে সুইজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস ও তুরস্ক নকআউট পর্বের দ্বিতীয় ধাপে উঠেছে।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার মুখোমুখি হবে প্রতিযোগিতাটির সফলতম দুই দল জার্মানি ও স্পেন। স্টুটগার্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। শুক্রবারই শেষ আটের আরেক ম্যাচে লড়বে পর্তুগাল ও ফ্রান্স। হামবুর্গে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

তৃতীয় কোয়ার্টার-ফাইনালে আগামী শনিবার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের রানার্সআপ ইংল্যান্ড। ডুসেলডর্ফ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। শনিবার শেষ কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তুরস্ক। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

কোয়ার্টার-ফাইনালের লাইনআপ:

স্পেন-জার্মানি

পর্তুগাল-ফ্রান্স

ইংল্যান্ড-সুইজারল্যান্ড

নেদারল্যান্ডস-তুরস্ক

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.