ফ্রাঙ্কফুর্টে ঈদুল আযহা উদযাপিত

যথাযোগ্য মর্যাদার সাথে ফ্রাঙ্কফুর্টের প্রবাসী বাংলাদেশীরা ঈদ উদযাপিত করেছে , আজ রবিবার ছুটির দিনে ঈদ অন্যরকম আনন্দ বয়ে আনে , বিপুল সংখ্যক বাংলাদেশিরা ঈদের নামাজে অংশ নেয় , এ উপলক্ষে প্রবাসী বাংলাদেশী ব্যানারে  হাউস গালুস নামে একটি হলে নামাজের আয়োজন করা হয় ,  সেখানে  কয়েক শ বাংলাদেশিরা একত্রিত হয়ে  নামাজে অংশ নেন , সারা বিশ্বের মানুষদের শান্তি কামনা করে মোনাজাত করা হয় । নামাজ শেষে সবাইকে  সেমাই , সিঙ্গারা , চা কফি দিয়ে আপ্যায়িত করা হয় ।

  এ ছাড়াও  বাংলাদেশি মসজিদ মাবিন এবং বায়তুল হামদ এ নামাজের আয়োজন করা হয় , সেখানেও প্রবাসীরা  নামাজে অংশ নেন ।  এছাড়াও  ট্রাম , বাস  বিভিন্ন দেশের মুসলিমদের ইসলামী পোষাকে সজ্জিত ভ্রমন করতে দেখা যায় । রবিবার হওয়াতে   দেশের মতো ঈদের  আনন্দ বিভিন্ন দেশের মুসলিমদের মধ্যে ভিন্নরকমের আমেজ   লক্ষ্য করা যায় ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.