২৩ নাবিক নিয়ে কুতুবদিয়ায় এমভি আবদুল্লাহ

সোমালি জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তির ঠিক ১ মাস পর ২৩ নাবিক নিয়ে কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুতুবদিয়ায় নোঙর করে এমভি আবদুল্লাহ। এদিকে নাবিকদের আগামীকাল মঙ্গলবার বিকেলে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম আসার কথা।

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা ৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে এসেছে। কার্গোর কিছু অংশ কুতুবদিয়ায় খালাস করা হবে এবং বাকি পণ্য খালাসের জন্য জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসবে বলে জানা গেছে।

 

কবির গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বিকেলে গণমাধ্যমকে বলেন, রাত ৮টার দিকে এমভি আবদুল্লাহ কুতুবদিয়া চ্যানেলে নোঙর ফেলবে।

একই গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, সেখানে জাহাজ নোঙরের পর পণ্য খালাস শুরু হবে। আগামীকাল বিকেল ৪টার দিকে নাবিকদের সবাই চট্টগ্রামের সদরঘাট এলাকায় কেএসআরএমের জেটিতে উপস্থিত হবেন।

তিনি আরো জানান, এমভি আবদুল্লাহতে ৫৬ হাজার মেট্রিক টন চুনাপাথর রয়েছে। কুতুবদিয়া চ্যানেলে দুইদিন পণ্য খালাসের পর বাকি পণ্য খালাসের জন্য চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজটি নিয়ে আসার কথা রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.