বিএনপি’র প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্না রায় বলেন, শেখ হাসিনা যতই ভারতকে তার আপন মনে করুক না কেন স্বার্থ হানি হলে শেখ হাসিনাকে ছুড়ে ফেল দিতে ভারত এক মিনিট দেরি করবে না । স্বাধীনতার পর ভারতের সাথে স্বাক্ষরিত চুক্তি ভঙ্গ করে ইসলামাবাদে ইসলামী সম্মেলনে যোগ দেয়ায় ভারত নাখোশ হয়েছিল । এই শর্ত ভঙ্গের জরিমানা ভারত নিয়েছে শেখ মুজিবের প্রান হরন করে।
রোটারিয়ান নাজমুল হোসেনের সভাপতিত্বে ঢাকা রিপোর্টার্স ইউনিটি অডিটোরিয়ামে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত এক সভায় অপর্ণা রায় একথা বলেন । তিনি বলেন, দুষ্টু লোকের সাথে বন্ধুত্ব করলে সেই বলয় থেকে বেরিয়ে আসা কঠিন । শেখ হাসিনা দুষ্ট চক্রের সাতে আতাত করে ক্ষমতায় এসেছে। ভারতের স্বার্থের বাইরে এক পা এগুলো শেখ হাসিনাকে তার বাবার মত প্রাণ দিয়ে সেই দাম চুকাতে হবে। মোঃ সাইদুর রহমান এর সঞ্চালনায় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু , হাবিবুর রহমান হাবিব, আহসান হাবিব লিংকন, আ খ ম মোজাম্মেল, প্রিন্সিপাল মোনাইম , প্রফেসর নুরুদ্দিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

