সহিংসতা, অনৈতিকভাবে গোপনে নজরদারি, হয়রানি, শারীরিকভাবে আক্রমণ সহ মোট ১৯টি অভিযোগে পুলিশি রিমান্ডে নেওয়া হয় অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মাইকেল স্ল্যাটারকে। এবার এক আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর করার পর জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছেন এই অজি ব্যাটসম্যান।

মঙ্গলবার জামিনের আবেদন করেন সপ্তাহের শুরু থেকেই কুইন্সল্যান্ডের ম্যারুচিডোরে পুলিশের হাতে থাকা স্ল্যাটার। জামিন শুনানির সময় কয়েদিদের সবুজ পোশাক পরা ছিলেন তিনি। আদালত জামিন না মঞ্জুর করার পর প্রথমে দুহাতে মুখ ঢাকেন স্ল্যাটার। এরপর তাকে যখন সেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই পরে যান স্ল্যাটার।

জামিনের শুনানিতে স্ল্যাটারের আইনজীবী মাইকেল রবিনসন জানিয়েছেন, তার মক্কেল ছাড়া পেলে সিডনির মানসিক পুনর্বাসন কেন্দ্রে থাকার পরিকল্পনা করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগও অস্বীকার করেন স্ল্যাটার। তবে পুলিশ এই আবেদনের বিরোধিতা করে। মারাত্মক সহিংসতার অভিযোগ থাকায় আদালত তাকে জামিন না দেওয়ার সিদ্ধান্ত দেন। আগামী মাসে আবার আদালতে তোলা হবে স্ল্যাটারকে। -প্রথম আলো

অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ টি টেস্ট খেলেছেন স্ল্যাটার। ব্যাট হাতে ৪২.৮৩ গড়ে ৫৩১২ রান করেছেন ৫৪ বছর বয়সী এই ক্রিকেটার। তার ঝুলিতে আছে ১৪টি সেঞ্চুরি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.