শিল্পী সমিতির নির্বাচনে জয়ী মিশা-ডিপজল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল জয়ী হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

এছাড়াও সহ-সভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে আরমান, সাংগঠনিক সম্পাদক পদে জয় চৌধুরী,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন ও কোষাধ্যক্ষ পদে কমল নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের ১১ জন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমীন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু এবং পলি ও সনি রহমান।

গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। উৎসবমুখর পরিবেশে ৪৭৫ জন শিল্পী ভোট দেন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭০ জন। ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.