ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় জার্মানির ফ্রাঙ্কফুর্টে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল চারটায় জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের প্রাণকেন্দ্র কনস্টবলারবাখে থেকে পদযাত্রা শুরু হয়। এতে ফ্রাঙ্কফুর্টে বসবাসরত সাংবাদিক, লেখক, সাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

জার্মান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটনের তত্ত্বাবধানে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি শহরের ব্যাস্ততম সড়ক মাই সায়েল হয়ে হপটভাখে শেষ হয় ।

পদযাত্রায় মরহুম গাফফার চৌধুরীর গান বাজানো হয় এবং গাফফার চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করা হয় । হোপটবাকে শহীদ মিনারের ছবি টানিয়ে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্তিত ছিলেন- জার্মান বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাবু সরদারসহ, শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুল, মিনার হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব এম এ গনি বিজু , মোহাম্মদ মোতালেব, নূরুল ইসলাম বকুল, মিনার হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সানাউল্লাহ শানা, জার্মান বাংলা সনাতন সমিতির সভাপতি সজন চক্রবর্তী, আমানউল্লাহ ও স্মিতা জাহান স্বর্না।

অনুষ্ঠানে বক্তারা বাংলা ভাষা যেন বিলুপ্ত না হয় তার প্রতি গুরুত্ব দিতে সবাইকে অনুরোধ জানান এবং ফ্রাঙ্কফুর্টে একটি শহীদ মিনার বানানোর জন্য বাংলাদেশে দুতাবাসসহ সবার কাছে সহযোগিতা কামনা করেন । প্রচণ্ড শীতের মধ্যেও খোলা জায়গায় অনুষ্ঠানটি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে ।
বাবু সরদার , ফ্রাঙ্কফুর্ট জার্মানি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.