প্রতারণার শিকার বহু ভারতীয়, রাশিয়ার হয়ে ইউক্রেনে ‘যুদ্ধে’ গিয়ে নিহত সুরাতের যুবক

চাকরি করতে রাশিয়ায় গিয়ে ফাঁপড়ে পড়েছেন বহু ভারতীয় তরুণ। চাকরি দেওয়ার নাম করে তাদের ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এনিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্র। বিষয়টি প্রথম কেন্দ্র কাছে উপস্থাপন করেন মিম প্রধান আদাসউদ্দিন ওয়েসি। এবার মারাত্মক খবর এল গুজরাট থেকে। ইউক্রেনে রাশিয়ার লড়াই করতে গিয়ে মত্য়ু হয়েছে সুরাতের যুবক হেমিল অশ্বিনভাই মাঙ্গুকিয়ার। তার কাকা অতুল মাঙ্গুকিয়া সংবাদমাধ্য়মে জানিয়েছেন, হেমিলের বাবা-মা জানতেই না ওদের ছেলের মৃত্যু হয়েছে। ঘটনার দুদিন পর হেমিলের এক বন্ধু ফোন করে জানায় যে ইউক্রেনে এক বিমান হামলায় মৃত্যু হয়েছে হেমিলের।
সুত্র,জি ২৪ ঘণ্টা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.