পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ

পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ ,সোমবার (২৬ ফেব্রুয়ারি) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন তিনি। স্পিকার মালিক আহমেদ খান এ ঘোষণা দেন। খবর দ্য ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব প্রাদেশিক পরিষদে এদিন মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হয়। পিএমএল-এন মনোনীত প্রার্থী ছিলেন মরিয়ম। ভোটে মরিয়মের প্রতিদ্বন্দ্বী ছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী রানা আফতাব আহমাদ। তবে এসআইসি ভোটাভুটি বর্জন করায় তিনি কোনো ভোট পাননি। মরিয়ম ২২০ জন এমপির ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.