কন্যা সন্তানের বাবা হওয়ার সুখবর দিলেন কেন উইলিয়ামসন। বুধবার নিউজিল্যান্ডের তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও নবজাতকের সঙ্গে নিজের ছবি পোস্ট করে জানান দেন যে, তৃতীয় সন্তানের পিতা হয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে উইলিয়ামসন এক বার্তায় লেখেন, ‘পৃথিবীতে স্বাগত মিষ্টি মেয়ে। নিরাপদে ভূমিষ্ট হওয়ার জন্য কৃতজ্ঞ। রোমাঞ্চকর যাত্রা শুরু।’
এর আগে তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী-র পাশে থাকতে উইলিয়ামসন গত টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।

