৬৫ জন যুদ্ধবন্দিকে নিয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনা বিমান !

ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধবন্দিদের নিয়ে ফিরছিল রাশিয়ার বিমান। ইউক্রেনের সীমানা পেরনোর আগেই সেই বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়ে ভেঙে পড়ল।

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, চালক ছাড়া সেই বিমানে ছিলেন পাঁচ জন ক্রু সদস্য। রাশিয়া সেনার তিন প্রতিনিধি এবং রাশিয়ার হাতে বন্দি ইউক্রেনের ৬৫ জন সেনাকর্মী। বুধবার তাঁদের নিয়েই রাশিয়ার ইলিউশিন ২-৭৬ নামের সেনা পরিবহণ বিমানটি ভেঙে পড়ে। এই ঘটনায় বিমানের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে ইউক্রেন প্রশাসন।

কারণ ঘটনাটির একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, রাশিয়ার ওই সেনা পরিবহণ বিমানটি সজোরে ভেঙে পড়ছে মাটিতে তার পরেই বিশাল একটি বিস্ফোরণ ঘটছে। আকাশে উড়ছে আগুনের গোলা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.